ভিনরাজ্যের আরও পাঁচ বিজেপি নেতা দায়িত্ব নিচ্ছে বাংলার
দি নিউজ লায়ন ; রাজ্য বিজেপির পাঁচটি জোনের সংগঠনের কাজ দেখতে আরও পাঁচ কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিজপি সুত্রে খবর, এই পাঁচ নেতা পাঁচটি রাজ্যের সাধারন সম্পাদক সংগঠন। ত্রিপুরার সংগঠন সম্পাদক সুনীল দেওধরকে উত্তরবঙ্গ জোনের দায়িত্ব দেওয়া হয়েছে।
নদীয়ার নবদ্বীপ জোনের দায়িত্ব দেওয়া হয়েছে গুজরাতের সাধারন সম্পাদক ভিখুভাই দালসানিয়াকে। কলকাতা জোনের দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের সংগঠন সম্পাদক সুনীল বনশালকে। রাড়বঙ্গ জোনের দায়িত্ব দেওয়া হয়েছে হরিয়ানার সংগঠন সম্পাদক রবীন্দ্র রাজুকে। মেদিনীপুর জোনের দায়িত্ব দেওয়া হয়েছে হিমাচল প্রদেশের সাধারন সম্পাদক পবন রানাকে। উল্লেখযোগ্যভাব, ত্রিপুরা, গুজরাত, উত্তরপ্রদেশ, হরিয়ানা বং হিমাচলপ্রদেশ ক্ষমতায় রয়েছ বিজপি বং ই নেতারা প্রত্যেকে সংগঠনের ক্ষেত্রে সফল।
এছাড়া রাজ্যের ২৯৪ টি বিধানসভা আসনে নজরদারি চালানোর জন্য বিজেপির কন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই ২৯৪ জন নেতাকে দায়িত্ব দিয়ছে। বং দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রত্যেকেই ভিন রাজ্যের। এছাড়া রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য বিজেপি ৪০ থেকে ৫০ জন সদস্যের একটি করে দল গঠন করছে। পাশাপাশি, দলের নীচুস্তরে সংগঠন দখভাল করার জন্য রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রচারকদের সাহায্য নেওয়া হচ্ছ। এর আগে রাজ্যের পাঁচটি জোন ঘুরে পাঁচটি জোনের রিপোর্ট বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হাতে তুলে দেন ভিন রাজ্যের পাঁচ শীর্ষ বিজেপি নেতারা।
মূলত, মেদিনীপুর জোনে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলি জেলা রয়েছে। রাড়বঙ্গের মধ্যে রয়েছে, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম জেলা। উত্তরবঙ্গের মধ্যে রয়েছে ৮ টি জেলা। কলকাতা জোনে রয়েছে, কলকাতা, দক্ষিন ২৪ পরগনা সহ উত্তর ২৪ পরগনা জেলার কিছু অংশ। নবদ্বীপ জোনে রয়েছে মুর্শিদাবাদ, নদীয়া এবং উত্তর ২৪ পরগনা জেলার কিছু অংশ।

Post a Comment